দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার শালিখায় একটি হত্যা মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুলতান মোল্যা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার সিংড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুলতানকে প্রথমে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।
সুলতান বাকপ্রতিবন্ধী ছিলেন। তার দুটি শিশু সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১২ সালে উপজেলার বলাই নাঘোসা গ্রামে সুলতানের চাচা ইকতার মোল্যা হত্যাকাণ্ডের শিকার হন। ওই ঘটনায় করা মামলার রায় আগামী ১ অক্টোবর হওয়ার কথা রয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মামলার রায় সামনে রেখে সোমবার দুপুরে সিংড়া বাজারে বলাই নাঘোসা গ্রামের ইউপি সদস্য মো. শামসু ও তার কয়েকজন সমর্থক জাফর মোল্যার কাছে যান। তারা মামলাটি প্রত্যাহারের জন্য চাপ দেন এবং হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।
পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে সুলতানসহ অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, ২০১২ সালের হত্যা মামলার আসামিদের কয়েকজন শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব চকলেট মুন্সির সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত। তারা পুরোনো হত্যা ও সাম্প্রতিক সংঘর্ষে সুলতানের মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।
শালিখা থানার ওসি (তদন্ত) দেবব্রত রায় বলেন, সংঘর্ষের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের জন্য অভিযান চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
যে আই